ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাংবাদিকের ছেলেসহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায়

সাংবাদিকের ছেলেসহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায়


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


সাংবাদিকের ছেলেসহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায়

পিরোজপুর: নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলে সহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায় করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাবুল সেখের পুত্র সাজ্জাদ সেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামে।

সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল গত বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেনের সাথে মোটর সাইকেলে করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল ষ্টীল ব্রীজের কাছ থেকে অপহরনকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিন জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপন দাবী করে।

পরে ৪০ হাজার টাকা মুক্তিপনের মাধ্যমে ছাড়া পায়। মুক্তিপন দিয়ে ছাড়া পেলেও ঐ দুই ছাত্রের মধ্য থেকে আতংক বিরাজ করছে। তবে তারা অপহরণ কারি দের কাছ থেকে ছাড়া পেয়ে ঐ সময়ে অপহরণ কারি কয়েক জনের নিজেদের মধ্যে একে অপরকে নাম ধরে ডাকতে শুনতে পায়। সেই অনুযায়ী ধারনা করে ভুক্তভোগীরা কয়েক জনের নাম বলেন।

ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী মধ্য জয়পুর গ্রামের আনিস সেখের পুত্র রাসেল শেখ (৩৫) ওই একই গ্রামের মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮) দেলোয়ার শেখের পুত্র নাঈম শেখ (৩০) এই অপহরণের সাথে জড়িত। এদের নেতৃত্বে ঐ এলাকায় এর পুর্বেও অপহরণ সহ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি মাদক,চূরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, খবর পেয়ে তিনি সহ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরনের সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয় নি। তিনি আরো বলেন, অপহরনের সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই তথ্য প্রদান করা যাচ্ছে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:১০   ২৫০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ