ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শিক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা-চাচাকে মারধর

শিক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা-চাচাকে মারধর


ফারুক হোসেন খান,কাঁঠালিয়া (ঝালকাঠি)
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


শিক্ষার্থী মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা-চাচাকে মারধর

ঝালকাঠি: কাঁঠালিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও তার চাচাকে পিটিয়ে আহত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে তিন তরুনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪জনকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেছেন।

(মামলা নং-১০/৩২) অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন উপজেলার ২নং পাটিখালঘাটা ইউনিয়নের ঝোড়খালী এলাকার মাহাবুব মল্লিকের ছেলে রাজ মল্লিক (১৯), সালাম মল্লিকের ছেলে সিফাত মল্লিক (২২) এবং মোস্তফা মল্লিকের ছেলে আরিফ মল্লিক (২১)।
বাদী মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে এ বছর আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। তাকে স্কুলে আসা-যাওয়ার পথে রাজ মল্লিক প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি এ প্রস্তাব করেন। বাড়িতে এসে বিষয়টি সবাইকে জানায়। বাদীসহ পরিবারের লোকজন বখাটে রাজ মল্লিককে একাধিকবার এমন কর্মকান্ড করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বাদীর মেয়েকে আসামি রাজ মল্লিক অপহরণ করার হুমকি দিতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১০ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে মেয়ে প্রাইভেট পড়া শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। আমুয়া ঝোড়খালী সড়কের নুতন বাজার জামে মসজিদের সামনের রাস্তায় আসামিরা তাঁর মেয়ের পথ রোধ করেন।

এ সময় মেয়েটির পড়নে থাকা কাপড়চোপড় ধরে টানাহেঁচড়া করা শুরু করেন। একপর্যায়ে গায়ের ওড়না টেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলেন। মেয়েটি দৌড়ে বাড়িতে এসে ঘটনা তাঁকে (বাদী) জানালে তিনি ঘটনাস্থলে এসে আসামিদের শাসান। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে বাদীকে বেধরক মারধর করে। এ সময় ওই ছাত্রী বাবাকে রক্ষায় এগিয়ে এলে আসামিরা তাকেও মারপিট করেন।

বাবা-মেয়ে আহত অবস্থায় ডাকচিৎকার করলে বাদীর স্বজন মো. আলম বেপারী এসে আসামিদের বাধা দিলে তাঁকেও মারপিট করেন আসামিরা। এ সময় আশপাশের লোকজন আসামিদের হাত থেকে তাঁদের উদ্ধার করেন। তখন আসামিরা লোকজনের সামনে প্রকাশ্যে বাদীর মেয়েকে অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, অপহরণ ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যায় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২১   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ