ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা, আহত ৫

কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা, আহত ৫


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


 কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপির হামলা, আহত ৫
গাজীপুর: কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্র্মীদের হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য খলাপাড়া খাজা মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। এই বিষয়ে বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো.সোহরাব হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ২০/৩০ জনকে অজ্ঞাত আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার জুম্মা বাদ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন প্রতিবাদ সমাবেশে ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে সময় বেঁধে দিয়েছেন নেতৃবৃন্দরা। এই সময় বক্তব্য রাখেন জেলা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল আহসান, জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহমুদ হাসান, সেক্রেটারী অ্যাডভোকেট তাইজুল ইসলাম।
আহতরা হলেন- জামায়াতের যুব বিভাগের যুবনেতা আসলাম (২৬), হাফিজ উদ্দিন (৩৫), মোবারক সরকার (২৬), কাজী আবদুল্লাহ (২৪) আজিজুল হক (৪১)।
প্রত্যক্ষদর্শী বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক মো. সুমন মিয়া জানান, উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত ইফতার মাহফিলের অংশ হিসেবে বৃহস্পতিবার খলাপাড়া খাজা মার্কেট এলাকায় যুব বিভাগের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে স্থানীয় বিএনপির কর্মী আপেল, নুর ইসলাম, আকরাম, রাসেল, হান্নান, আমিন, সৌরভ ও নজরুল মোল্লাসহ ১০-১৫ জন এসে বলেন, এই এলাকায় কোনো ইফতার মাহফিল করা যাবে না। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার নিয়ে চলে যান। জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপি কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে আমাদের ৫ জন আহত হন।পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছেন, এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছেন।’ তবে তাৎক্ষণিক তিনি আহতদের নাম পরিচয় দিতে পারেননি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।
গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ইফতার মাহফিলে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে এবং ইফতার সামগ্রী ফেলে দিয়েছে।পরে তাদের হামলায় আমাদের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন মারাত্মক জখম হয়েছেন। দুজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিলে কাপুরুষোচিত হামলার ঘটনায় আমরা অবাক ও বিস্মিত। এ ঘটনা পতিত স্বৈরাচারী সরকারের আমলের পেটোয়া বাহিনীর কর্মকান্ডের কথা স্মরণ করিয়ে দেয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে জামায়াতের ৫ জন কর্মীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১২(৩)২৫ নং মামলা দায়ের করেছেন। ১৩ জনের নামে ২০/৩০ জন অজ্ঞাতনামাদের নামে থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৩৯:২২   ১৪৫ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান
নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন
দোহারে দুস্থ সুবিধাভোগীদের মাঝে বকনা বাছুর, মুরগী ও ভিজিএফের চাল বিতরন
আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল



আর্কাইভ