ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ফেরার পথে প্যানেল মেয়র গ্রেপ্তার

বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ফেরার পথে প্যানেল মেয়র গ্রেপ্তার


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫


বাবা-মায়ের কবর জিয়ারত শেষে ফেরার পথে প্যানেল মেয়র গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: আড়াইহাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উপজেলার কৃষ্ণপুরা এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর কৃষ্ণপুরা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয়রা জানায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্যান্য কাউন্সিলরসহ দলের সহযোগি অনেকেই গ্রেপ্তার হন। গ্রেপ্তার এড়াতে স্থানীয় সাংসদ, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, পৌরসভার সাবেক মেয়র সুন্দর আলীসহ অনেকে এলাকা ছেড়ে আত্মগোপনের চলেন যায়। কিন্তু সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিএনপির একাংশের সাথে লিয়াজো করে এলাকায় অবস্থান করে তার ব্যবসা বানিজ্য চালু রাখেন। শুক্রবার জুমআর নামায শেষে সামাজিক কবরস্থানে তিনি বাবা মার কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে কৃষ্ণপুরা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার বিরুদ্ধে হামলা, ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে।

অস্ত্র ও গুলি উদ্ধার
আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকা থেকে থানা থেকে লুট হওয়া ২টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে গোপনে খবর পেয়ে গাজীপুরা এলাকার একটি সাইজিং মিলের পিছনে ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি শর্টগান ও ১টি গ্যাসগানসহ ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পর গত ৫ আগস্ট দুবৃর্ত্তরা আড়াইহাজার থানায় আক্রমণ, ভাংচুর ও আগুন দিয়ে অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পদ লুটপাট করে। এসব লুটকৃত অস্ত্র ও গোলাবারুদ এখনও পুরোপুুরি উদ্ধার করা যায়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:৩৮   ২১৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ