ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা,স্বামী গ্রেপ্তার

পটুয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা,স্বামী গ্রেপ্তার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


পটুয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মামলা,স্বামী গ্রেপ্তার

পটুয়াখালী: মির্জাগঞ্জে জান্নাতি বেগম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেহেন্দিয়াবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ফিরোজ সিকদার। তিনি পেশায় ট্রাকচালক। এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মেহেন্দিয়াবাদ গ্রামে ফিরোজের বাড়ি থেকে জান্নাতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গতকাল বিকেলে মির্জাগঞ্জ থানায় মামলা করেন জান্নাতির বাবা হাবিবুর রহমান। মামলায় জান্নাতির স্বামী ফিরোজ ও শাশুড়ি ফিরোজা বেগমকে আসামি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারের অভিযোগ করা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে ট্রাকচালক ফিরোজের সঙ্গে জান্নাতির বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে ফিরোজ ও তাঁর মা ফিরোজা বেগম মিলে জান্নাতিকে নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জান্নাতির ওপর নির্যাতন চালিয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যার পর তাঁর লাশ নিজেরাই হাসপাতালে নিয়ে যান এবং এটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতির বাবার দায়ের করা মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪৪   ৫৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ