ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » স্কুল ঘেষে বিএনপি নেতার অবৈধ বালুর পাহাড়

স্কুল ঘেষে বিএনপি নেতার অবৈধ বালুর পাহাড়


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

স্কুল ঘেষে বিএনপি নেতার অবৈধ বালুর পাহাড়

টাঙ্গাইল: ভূঞাপুরে দুই শিক্ষকের যোগসাজশে স্কুল ঘেষে অবৈধ বালুর স্তুপে পাহাড় করেছেন হাসমত আলী নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। বালু স্কুলের মাঠ ও বারান্দায় প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুস ছালামের সহযোগিতায় বিএনপি নেতা হাসমত আলী, শরিফুল ইসলাম শরিফসহ বেশ কয়েকজন নেতা ওই স্কুল ঘেষে কয়েকমাস আগে অবৈধভাবে পাহাড়সম বালুর স্তুপ (পাহাড়) করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগীরা জানান, স্কুলের প্রধান শিক্ষকসহ দু’একজন শিক্ষকের সহযোগিতায় বিএনপি হাসমত আলীর নেতৃত্বে অবৈধ বালুর ঘাট করে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। এতে যাতায়াতে বিঘ্নতা, ভেকু ও মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীরা ঠিকমতো পড়ালেখা করতে পারে না।

ভুক্তভোগীরা আরও জানান, বিএনপি নেতা হাসমত আলী ও প্রধান শিক্ষককে এলাকাবাসীর পক্ষ থেকে এই অবৈধ বালুর ঘাট বন্ধে একাধিবার বলা হলেও কোনো প্রতিকার মেলেনি, যারাই এই অবৈধ বালুর ঘাট বন্ধে প্রতিবাদ করে তাদেরকেই নানা ধরণের হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়েও থাকেন এই প্রভাবশালী নেতা।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, স্কুল ঘেষে অবৈধ বালুর ঘাট করা হয়েছে। এর ফলে এই বালু স্কুলের ক্লাসরুম, খেলার মাঠ ও বারান্দায় প্রবেশ করেছে, ধুলোবালির কারণে বইখাতা নষ্ট হয়। স্যারদের বলেও কোনা লাভ হয় না। বালুর কারণে ক্লাশ করা সম্ভব হয় না। তারা এই অবৈধ বালু ঘাটটি দ্রুত অপসারণ চান।

উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক ও নিকরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসমত আলী জানান, স্কুলের কোনো ক্ষতি হোক তা চান না। এই বালুঘাটে তিনি ছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক আব্দুস ছালামসহ আরও অনেকে জড়িত। আপনার সাথে দেখা করে পরে কথা বলব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘাটটি দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৮   ২৪৩ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ