ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ

কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ ২০২৫


 

 

কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও সমাবেশ

পটুয়াখালী: কলাপাড়ায় ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে লাঠি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাবের সামনে শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশ রুপ নেয়।

সমাবেশে মেহেদী হাসান রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাইমুল ইসলাম, রবিউল আউয়াল অন্তর, নজরুল ইসলাম, নাজমুল সাকিব প্রমুখ।

বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লাঠি মিছিলটি করা হয়েছে।

পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবী তুলে ধরেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রচারণা চালাতে হবে।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৯   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ