ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কলাপাড়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


কলাপাড়ায় স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্য

পটুয়াখালী: কলাপাড়ায় মনিরা আক্তার (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মনিরা ওই এলাকার সবুজ মোল্লার মেয়ে। সে নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মনিরাকে বাড়িতে রেখে তার মা-বাবা পার্শ্ববর্তী গ্রামে তার নানা বাড়িতে যান। পরে বিকেলে এক প্রতিবেশী নারী তাদের বাড়িতে গিয়ে মনিরাকে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানা পুলিশের ওসি জুয়েল ইসলাম বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫১   ২৯২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ