ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব ভ্যান চালক শরীফ

চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব ভ্যান চালক শরীফ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব ভ্যান চালক শরীফ

পটুয়াখালী: সড়ক দুর্ঘটনায় বাম পায়ে গুরুতর আহত হয়ে দীর্ঘ মেয়াদী চিকিৎসা খরচ মেটাতে নিঃস্ব হয়েছেন দুমকী উপজেলার ভ্যান চালক মোঃ আলমগীর শরীফ(৫০)। তার পক্ষে এখন আর চিকিৎসা খরচ যোগানো সম্ভব নয়। এছাড়াও তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পঙ্গু আলমগীর হোসেন শরীফ উপজেলার লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়র্ডের পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।
রবিবার (১৬ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আলমগীর শরীফ গত বছরের ২০ জানুয়ারি উপজেলার থানা ব্রীজের পূর্ব পার্শ্বে লেবুখালী- বাউফল মহাসড়কে পেছন থেকে একটি অটোগাড়ি তার ভ্যানকে ধাক্কা দিলে সামনে থাকা অপর একটি টমটমের সাথে সংঘর্ষ হয়। এতে তার বাম পায়ের হাঁটুর হাড় ভেঙে ২২ টুকরা হয়ে যায়।

দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। ওই সময় তার বাম পায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিপুল অর্থ ব্যয় হয় তার। তবুও তিনি পরিপূূর্ণ সুস্থ্য না হলে শেষ সহায় সম্বলটুকু বিক্রি করে নিংস্ব হয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন অতিদ্রুত তার পায়ের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।
পঙ্গু আলমগীর হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন, ভাঙ্গা পা নিয়ে সবসময় শুয়ে বসে থাকতে হয়। কি খাব আর কি দিয়ে পায়ের চিকিৎসা করাবো তা বুঝতে পারছি না। সমাজের বিত্তবানসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি। আমার মোবাইল নাম্বার- ০১৭৯৪৪০৫০৪৪(নগদ একাউন্ট) এবং ০১৩৩৪০৮৩৮১ (বিকাশ একাউন্ট)এ সাহায্য করার অনুরোধ করছি ।
পূর্ব কার্তিকপাশা গ্রামের নূর মোহাম্মদ ও রফিকুল ইসলামসহ অন্যান্য প্রতিবেশিরা জানান, ভ্যান চালিয়ে আলমগীরের ৬ সদস্যের পরিবার ভালোই চলতো। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আলমগীরের জীবন এলোমেলো হয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমত সহযোগীতা করেছি। সমাজের বিত্তবানগন তার পাশে দাঁড়ালে পরিবারটা বেঁচে যেতো।
এব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, তিনি আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৬:১৬   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ