ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় পাম্প বন্ধ করা নিয়ে দ্বন্দ্ব একজনকে কুপিয়ে জখম

আগৈলঝাড়ায় পাম্প বন্ধ করা নিয়ে দ্বন্দ্ব একজনকে কুপিয়ে জখম


আগৈলঝাড়া ( বরিশাল ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


 

 

আগৈলঝাড়ায় পাম্প বন্ধ করা নিয়ে দ্বন্দ্ব একজনকে কুপিয়ে জখম

বরিশাল: আগৈলঝাড়ায় বোরো ব্লকের সেচ পাম্প বন্ধ করা নিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরন করেন। এঘটনায় গুরুতর আহত মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল-কোদালধোয়া সড়কের পাশে বোরো ব্লকটি বিশ্বব্লক নামে পরিচিত রয়েছে। সেচ পাম্পটি বাকাল গ্রামের সেকেন্দার খানের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মামুন খান (৩৮)’র বাড়ি পাশে হওয়ায় শনিবার বিকেলে ব্লকের ম্যানেজার কবির ফকির সেচ পাম্প বন্ধ হয়ে গেলে পুনরায় সেচপাম্প চালু করার জন্য মামুন খানকে বলেন যান। বন্ধ হওয়া সেচ পাম্প মামুন খান চালু করতে গেলে বাধাঁ দেন একই এলাকার শাহেবালী ফকিরের ছেলে মোস্তফা ফকির (৫০)।

এঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় মোস্তফা ফকির তার হাতে থাকা ধরালো কাস্তে দিয়ে মামুন খানের হাত কুপিয়ে গুরুতর আহত করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরন করেন। এঘটনায় গুরুতর আহত মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে অভিযুক্ত মোস্তফা ফকিরকে পাওয়া যায়নি। তার ছেলে মহিন ফকির বলেন, তুচ্ছ ঘটনায় নিয়ে মামুন খানের সাথে বিরোধ সৃষ্টি হয়েছিল। মামুন সুস্থ্য হয়ে এলাকায় আসলে স্থানীয়রা বসে বিষয়টি দেখবেন।

আগৈলঝাড়ার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য এক এসআইকে পাঠানো হয়েছে। এসআই থানায় এসে তদন্ত রিপোট দেওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৪৯   ৪৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ