ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত

কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ ২০২৫


 

কালীগঞ্জে দুর্বৃত্তের হামলায় যুগান্তরের সাংবাদিক আহত


গাজীপুর:
দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এই হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়।

গুরুতর আহত সাংবাদিক আব্দুল গাফফার বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান পরিচালনা করে কুলথুন এলাকা থেকে ফয়সাল খান নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।

আহত গাফফারের সঙ্গে থাকা যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ আলম জানান, রোববার ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত ৮টা ৪৭ মিনিটে অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে তারা গাফফারের অবস্থান জানতে চায়। রাত ৯টার দিকে তারা আওড়াখালী বাজারের পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। ওঁত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক ব্যবসায়ী মো. আলমগীর হোসেন আকন্দ, সাহেদ, ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। এতে গুরুতর আহত হন গাফফার। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হামলার শিকার আবদুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে।

সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ বিষয়ে সারারাত অভিযান চালিয়ে ফয়সাল খানকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে। এ বিষয়ে দ্রুততম সময়েই আইনগত ব্যবস্থা গ্রহন করা
হচ্ছে।

এইচএল/আর

 

বাংলাদেশ সময়: ১৭:২১:২৪   ১৪৪ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ