ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ বিতরনে অনিয়ম

কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ বিতরনে অনিয়ম


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ বিতরনে অনিয়ম

পিরোজপুর: কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর-ইনডোরের সাধারণ রোগীদের জন্য বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বরাদ্দকৃত ডিসেম্বর ২০২৪ এ সরবরাহ করা প্রায়এক লক্ষ সেটিরিজিন-১০এমজি ট্যাবলেটের স্ট্রিপ নষ্ট। ঔষধগুলো বাতাস লেগে ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পরেও সাধারণ রোগীদের ভিতর দীর্ঘদিন যাবৎ খোচ পাচরা এ্যালার্জি রোগীদের মাঝে নিয়মিত সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে (১৭ মার্চ) কয়েকজন সাধারণ রোগী ঔষধের নষ্ট অবস্থা দেখে সংবাদকর্মীদের জানালে, সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে সাধারণ রোগীদের পক্ষে মঞ্জুরুল ইসলাম বলেন, অসাধু চক্র এই নিম্নমানের ঔষধ সরবরাহ করে সরকারের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার কারনেই এই খারাপ ঔষধ সরবরাহ করা হয়েছে।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ বিতরণের দায়িত্বে থাকা মুক্তি রানী বিশ্বাস জানান, বিষয়টি আমাদেরও নজরে আসছে বিধায় আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ভারপ্রাপ্ত স্টোর কিপার বাপ্পি বলেন, ঔষধের উৎপাদন ও মেয়াদ সঠিক আছে। বক্সের ভিতরে ঔষধের পাতাগুলো এভাবে নষ্ট হওয়ার কথা না।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশতিয়াক আহম্মেদ জানান, আমি নুতন যোগদান করেছি, বর্তমানে মিটিং এ বরিশাল আছি। আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পেরে ঔষধ বিতরণ বন্ধ রেখেছি এবং উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০১:০২   ১৯৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ