ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নাজিরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


নাজিরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুর: নাজিরপুরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টা ১৫ মিনিটের সময় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফজলে রাব্বি সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা প্রতিকারের আশ্বাস দেন।

আলোচনা সভায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং উপজেলার বিভিন্ন রাস্তাঘাট সহ উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি নাজিরপুর উপজেলা সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশক কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস, এম সিপার দৈনিক ভোরের আকাশ, দৈনিক যুগান্তরর প্রতিনিধি এইচ. এম লাহেল মাহমুদ,দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ আকরাম আলী ডাকুয়া, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো. আল-আমিন হোসাইন, দৈনিক কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, আমাদের সময় প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সঞ্জীব কুমার রায়, দৈনিক সংবাদ প্রতিনিধি সফিউল ইসলাম সোহেল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ জাহিদুল হক, দৈনিক এস টিভি প্রতিনিধি মো, শফিকুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিনের প্রতিনিধি মাজেদুল ইসলাম রাসেল প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, এ উপজেলায় যে কোন সমস্যা আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। কোনো সমস্যা হলে আমাকে অবগত করলে তা স্পট সমাধানে আমি চেষ্টা করব।

এ সময় নির্বাহী কর্মকর্তা নাজিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। নাজিরপুর উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। উন্নয়ন কর্ম কান্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে নাজিরপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৬   ২৭৪ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ