ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৯ জনের নামে মামলা

কালীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৯ জনের নামে মামলা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


কালীগঞ্জে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৯ জনের নামে মামলা

গাজীপুর: দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধির ওপর হামলার ঘটনায় ৯ জনের নামে ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নির্যাতিত সাংবাদিক আব্দুল গাফফার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক আকন্দ ওরফে তারকাঁটা ফজলুকে। বেআইনি জনতাবন্ধে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর ও কুপিয়ে সাধারন গুরুতর জখম, চুরি, হুমকি ও হুকুম দানের অপরাধে থানায় মামলা হয় যার মামলা নং ২০, তারিখ ১৭.৩.২৫।
মামলা সূত্রে জানা যায়, পত্রিকায় সংবাদ প্রকাশ ও পূর্ব শক্রতার জেরে আসামিদের সাথে সাংবাদিকের বিরোধ চলছিল। রোববার ইফতার শেষে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে নিজ গ্রাম জাঙ্গালিয়ার কাউলিতায় ফিরছিলেন সাংবাদিক আব্দুল গাফফার। এই সময় একটি মোবাইল নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। অপর প্রাপ্ত থেকে তারা তাঁর অবস্থান জানতে চায়। রাত নয়টার দিকে কাপাসিয়ার যুগান্তর প্রতিনিধি খোরশেদ আলমের মোটরসাইকেলে আব্দুল গাফফার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার চৌরাস্তার পাশে গোবিন্দ রেস্টুরেন্টের সামনে পৌছলে আলমগীর হোসেন ওরফে বগা আলমগীরের নেতৃত্বে হামলা চালায়।

এই সময় তার কাছে থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় হামলাকারীরা। পরে স্থানীয় ও শুভাকাঙ্খীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আসামিরা হলেন কাউলিতা গ্রামের শাহেদ আলী আকন্দ, হৃদয় আকন্দ, ফালু আকন্দ, মারুফ আকন্দ, সিরাজউদ্দিন সেরু, পৌরসভার মুনসেফপুর এলাকার রুবেল, কুলথুন এলাকার ফয়সাল খান। আসামিদের মধ্যে সোমবার ফয়সাল খানকে পুলিশ আটক করে গাজীপুর জেল হাজতে পাঠিয়েছে।
হামলার শিকার আব্দুল গাফফার জানান, এ হামলার ঘটনাটি সুপরিকল্পিত। বেশকিছু দিন ধরে কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তাঁর লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুদ্ধ একটি মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সাংবাদিক আব্দুল গাফফার বাদী হয়ে’৯ জনের নামে থানায় একটি মামলা দায়ের করেছেন। এরই মধ্যে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪৩   ১৫৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ