ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• চাটমোহরে মুক্তিযোদ্ধার ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট • সুজানগর পৌর শ্রমিক দলের উদ্যোগে বাউল উৎসব • সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন • মানবপাচার ও প্রতারণার অভিযোগ তদন্ত করে শাস্তির দাবিতে মানববন্ধন • কালীগঞ্জে দারুন নাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা • ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ • আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি • নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ • টিফিনের টাকায় দুই নারী উদ্যোক্তার সাফল্য • ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন ডিমলার শেফালী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নানা বাড়িতে ধর্ষণের শিকার ৭ বছরের বয়সী শিশু

নানা বাড়িতে ধর্ষণের শিকার ৭ বছরের বয়সী শিশু


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


নানা বাড়িতে ধর্ষণের শিকার ৭ বছরের বয়সী শিশু

ভোলা: লালমোহনে নানা বাড়ির প্রতিবেশির বাথরুমে ডেকে নিয়ে ৭বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের বিরুদ্ধে । মঙ্গলবার বিকেলে লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে রাতে লালমোহন থানা পুলিশ ঘটনার শিকার শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়।এঘটনায় শিশুটির  বড় মা (নানীর মা) বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-২৪।
মামলা ও ভিক্টিমের পরিবার সুত্রে, লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে লাঠিয়াল বাড়িতে নানা বাড়িতে থাকতো শিশু। এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো। তার বাবার বাড়ি চরফ্যাসনের চর কুকরী মুকরী। শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির পাশের প্রতিবেশি আব্দুল মান্নান ওরপে মনুর। বুধবার বিকেল ৪টার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশি মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটি নানা বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে জানান।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্ধীর জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৪৬   ২১৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● সংসারের বোঝা কাঁধে নিয়ে বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন
● ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ
● আমতলীতে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুরে ছাই,৩৭ লক্ষ টাকার ক্ষতি
● কাউখালী বাজারে ফুটপাত-সড়ক দখলে দুর্ভোগে হাজারো ক্রেতা-পথচারী
● দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানির প্রতিবাদে লালমোহনে শিক্ষকদের মানববন্ধন



আর্কাইভ