ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে পরিবারকে হুমকি

শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে পরিবারকে হুমকি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

শ্লীলতাহানির অভিযোগ তুলে নিতে পরিবারকে হুমকি

পটুয়াখালী: দুমকিতে বশির উদ্দিন খোকন নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় শ্লীলতাহানির অভিযোগ দেওয়ায় ভুক্তভোগী পরিবারটিকে হুমকি দেয়া হচ্ছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

অভিযোগকারী মোসা:কাঁকন আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ মার্চ শনিবার দুপুরে আমার বাসায় সুদের পাওনা টাকা চাইতে আসেন দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে ও গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন। এসময় আমি তাকে বলি যে আমার স্বামী বাসায় নেই কাজে গেছে। কাজ থেকে ফিরে আসলে আপনার (শিক্ষক বশির উদ্দিন খোকন) সাথে দেখা করতে বলব। পরে তিনি আমার কাছে পানি খাইতে চান এবং পানি খাওয়া শেষ হলে শিক্ষক বশির উদ্দিন খোকন আমার দুই হাত ধরে বিছানার দিকে টানাটানি শুরু করে।

একপর্যায়ে আমি তাকে গালিগালাজ দেই এবং ডাক চিৎকার শুরু করি। এসময় আমার ডাক চিৎকারে পাশের বাসার ভাবি আসলে সামনের দরজা খুলে তাড়াতাড়ি পালিয়ে যান শিক্ষক খোকন। পরে বিষয়টি তার স্ত্রী নেহারকে জানালে উল্টো বিভিন্ন ধরেন হুমকি ধামকি দিয়ে বলেন তুই যদি খোকন মাষ্টারের বিরুদ্ধে কিছু করতে পারিস তবে করে দেখাইস। এ ঘটনায় আমি এবং আমার স্বামী স্থানীয় লোকজনকে জানালে তারা কেউ আমাদের কথা শোনেনি। পরে আমাদের কথা শুনে একদিন পর স্থানীয় কাওসার তালুকদার, বশার হাওলাদার, সরোয়ার হাওলাদার এবং আবু তালেব আমাদের পাশে থেকে সাহস দেন। কিন্তুু শিক্ষক বশির উদ্দিন খোকন তাদের নিয়েও আজেবাজে কথা বলেন।যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি আরো বলেন, গত ১৭ মার্চ রাতে আমি নিজে বাদি হয়ে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়ের করার পরই ১৮ মার্চ বিভিন্ন সময়ে শিক্ষক বশির উদ্দিন খোকন, তার স্ত্রীনেহার, মেয়ে নিশি এবং বশির উদ্দিন খোকনের আপন ভাই কবির তালুকদার আমাদের বাড়িতে এসে বিষয়টি নিয়ে আর যাতে সামনে না আগাই সেজন্য টাকা পয়সা নিয়ে এলাকা ছাড়তে বলেন। আর তাদের কথা মত এলাকা না ছাড়লে আমাদের ক্ষতি হবে বলে হুমকি ধামকি দেন।

এবিষয়ে দুমকি থানার এসআই সহিদ জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৮   ২১১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ