ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল

বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


বাউফলে বালতি মেপে বিক্রয় হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচির চাল

পটুয়াখালী: বাউফলে মিটারের পরিবর্তে বালতি মেপে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। মাপে কম দেওয়ায় বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার লিটন মৃধা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে মেপে বিক্রয় করছেন। তিনি ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল দিচ্ছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সুবিধাভোগীরা বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন।

সুবিধাভোগীদের তোপের মুখে এক পর্যায়ে ওই ডিলার চাল বিক্রয় বন্ধ করে দেন। চাল বিক্রয়ের সময় সেখানে সরকারি কোনো কর্মকর্তা (ট্যাগ অফিসার) ছিলেন না। কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সুবিধাভোগী রাজ্জাক মৃধা বলেন, সকাল থেকে বালতি মেপে চাল বিক্রয় করছেন লিটন মৃধা। এতে মাপে কম হচ্ছে। কাউকে ২৮ কেজি আবার কাউকে ২৯ কেজি চাল দিচ্ছেন তিনি। চাল বিক্রির সময় সেখানে ট্যাগ অফিসার ছিলেন না। মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন মৃধা বলেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রুত বিতরণের জন্য বালতি ভরে চাল মেপে দিচ্ছি।

দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার ফের মিটার দিয়ে মেপে চাল বিক্রয় করা হবে।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:৪২   ৩১৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ