ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে রাতে সড়ক ঢালাই, ভিডিও ধারণকারীকে যুবদল নেতার আক্রমণ

ভূঞাপুরে রাতে সড়ক ঢালাই, ভিডিও ধারণকারীকে যুবদল নেতার আক্রমণ


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ ২০২৫


 

ভূঞাপুরে রাতে সড়ক ঢালাই, ভিডিও ধারণকারীকে যুবদল নেতার আক্রমণ

টাঙ্গাইল: ভূঞাপুরে রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে সড়ক ঢালাইয়ের প্রতিবাদ ও ভিডিও ধারণকারীকে আক্রমণ ও মাইরধরের অভিযোগ ওঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। (মঙ্গলবার ১৮ মার্চ) উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

রাতের আধাঁরে নিম্ন মানের উপকরণ দিয়ে গোপনে সড়কে ঢালাইয়ের কাজ করছিল ঠিকাদারের লোকজন। এ সময়ে রেজাউল নামের এক যুবক প্রতিবাদ জানায় এবং ভিডিও ধারনণ করতে গেলে স্থানীয় যুবদল নেতা এসহাকের নেতৃত্বে রেজাউলকে মারধর করা হয় ।

খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি এলাকায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০০ মিটার একটি রাস্তার কাজ করছিলেন গোপালপুর উপজেলার আলমনগর এলাকার ঠিকাদার দুলাল হোসেন। নির্মাণাধীন ঐ রাস্তাটি রাতের আঁধারে নিম্নমানের উপকরণ ব্যবহার করে তড়িঘড়ি করে ঢালাই দিচ্ছিলেন ঠিকাদারের লোকজন। স্থানীয়রা বিষয়টি দেখে বাধা দিলে ঠিকাদার পক্ষের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। অভিযোগ ওঠেছে, এ সময় ঐ এলাকার যুবদলের সভাপতির এসহাকের নেতৃত্বে সাধারণ সম্পাদক আলীমসহ একদল লোক এলাকাবাসীর ওপর হামলা চালান এবং রেজাউল ইসলাম নামে এক যুবককে মারধর করেন।

রেজাউল বলেন, “আমরা ভালো কাজ চাই বলে প্রতিবাদ করেছিলাম। রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী এবং ঢালাইয়ের পরিমাণ কম দিয়ে রাস্তা ঢালাই করছিলেন তারা। আমরা এলাকাবাসী প্রতিবাদ করি এবং আমি ভিডিও করতে গেলে ওয়ার্ড যুবদলের সভাপতি এসহাক ও সম্পাদক আলীম আমাকে আক্রমণ করে, মারধর করে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত এসহাক মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, তেমন কিছুই হয় নি। একটু জোরে জোরে কথা কাটাকাটি হইছে তাই ভাবছে মারামারি। আসলে কিছু হয়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, এডিপির অর্থায়নে যে কাজটি হচ্ছে, সেটা যথাযথ হোক এটাই কাম্য। আর রাত্রি বেলায় ঢালাই দেয়ার কোন নিয়ম নেই। এহেন কর্মকান্ডের নিন্দা জানাই। এ বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা পপি খাতুন বলেন, আমি সরেজমিনে দেখেছি, কিছ নিম্ন মানের উপকরণ আছে। সেগুলো সরিয়ে নিতে বলেছি এবং সিডিউল অনুযায়ী কাজ করতে বলেছি। এর অন্যথা হলে বিল বন্ধ করে দেয়া হবে সেই সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকায় দেয়া হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম জরুরি মিটিংয়ে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৯:১০:০৯   ২৩৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ