ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


দুমিক ( পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


 

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী: দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে আদেশ পুর্নবিবেচনার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালি পায়রা সেতু টোল প্লাজার দক্ষিণ পাশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন ব্যানারে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারানির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে আসামি করা হয়েছে। বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মত নয়। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো অধিকতর তদন্ত সাপেক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:৩৪   ৩৩০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ