ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রশাসনের অভিযানে নকল কারখানা জব্দ

কাউখালীতে প্রশাসনের অভিযানে নকল কারখানা জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


কাউখালীতে প্রশাসনের অভিযানে নকল কারখানা জব্দ

পিরোজপুর: কাউখালীতে (২০ মার্চ) বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন ব্রান্ডের নকল নারিকেল তেল,সরিষার তেল, গাওয়া ঘি,ডিটারজেন্ট পাউডার, আচার সহ বিভিন্ন তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই)’ গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা নেতৃত্বে অভিযান পরিচালনা করে।এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।
উপজেলা সদরের সরকারি কলেজ সংলগ্ন আস্পদ্দি এলাকার বাসিন্দা মোঃ সিরাজুল হক আকনের ছেলে মোঃ শামীম আকন দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিভিন্ন সামগ্রী উৎপন্ন করে বাজারজাত করেন। অভিযান চলাকালীন সময় কারখানার মালিক শামীম আকনকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করে ফেলা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অভিযানের সময় কারখানার মালিককে পাওয়া যায়নি তবে নিয়মিত মামলা করার জন্য ভোক্তা অধিকারকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৫৫   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ