ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » হাসিনাকে নিয়ে আওয়ামীলীগ নেতার গানের অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ

হাসিনাকে নিয়ে আওয়ামীলীগ নেতার গানের অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


হাসিনাকে নিয়ে আওয়ামীলীগ নেতার গানের অডিও ভাইরাল, বিএনপির বিক্ষোভ

বরগুনা: তালতলী উপজেলার ফোরকান গাজী নামে এক ওয়ার্ড আওয়ামীলীগ নেতার স্বরচিত গান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোনানোর অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিএনপির মধ্যে তোলপার শুরু হয়েছে। এ ঘটনায় আওয়ামীলীগের ওই নেতাকে গ্রেপ্তারের দাবীতে বুধবার সন্ধ্যায় লাউপাড়া বাজারে বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করে তার শাস্তির দাবী জানিয়েছে।
মঙ্গলবার রাত থেকে ওই ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফোরকান ফরাজীর বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিন্তু ফোরকান ফরাজী গা ঢাকা দিয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ফোরকান ফরাজী তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।
ছড়িয়ে পড়া অডিওতে শোনা গেছে, একটি অনলাইন সভায় কথা বলার সুযোগ পেয়ে প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের লেখা গান শোনাতে চান ফোরকান ফরাজী। অনুমতি পেয়ে তিনি গানটি গেয়ে শোনান। শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গানটির প্রশংসা করে টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
তালতলী উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হওয়ার প্রতিবাদে বুধবার সন্ধ্যার পর স্থানীয় লাউপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
তালতলী উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক বলেন, ফোরকান ফরাজীর এমন কর্মকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, ফোনালাপ শুনেই ফোরকান ফরাজীকে গ্রেপ্তার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৯:৪৭   ১৭৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ