ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মহিষকান্দিকে ইসলামপুর করা হলো না অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলীর

মহিষকান্দিকে ইসলামপুর করা হলো না অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলীর


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


মহিষকান্দিকে ইসলামপুর করা হলো না অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলীর


ঝালকাঠি:
  কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের নাম পরিবর্তন চেয়ে ইসলামপুর করার প্রচেষ্টাকারি মাওলানা ইয়াকুব আলী জমাদ্দার আর নেই। তিনি বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নিজ বাড়ী উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি (ইসলামপুর) গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ইন্না লিল্লাহ ……….রাজিউন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। স্ত্রী দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় মহিষকান্দি (ইসলামপুর) গ্রামের তফছেরের খেয়াঘাট মাঠে জানাজা শেষে তার লাঁশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরহুম মাওলানা ইয়াকুব আলী জমাদ্দার খুলনার একটি মাদ্রাসার অধ্যক্ষ পদে চাকুরি করতেন। অবসরে বাড়ীতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এলাকায় একজন ভদ্র বিনয়ী, সর্জন ও মানবিক ব্যাক্তি ছিলেন। কোন মানুষ মারা গেলে তিনিই জানাজা পড়াতেন। ইসলাম প্রচারে বিভিন্ন মসজিদে গিয়ে বয়ান করতেন। মানুষকে সঠিক পথে আনার জন্য নিরলস চেষ্টা করতেন। উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামটি উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত ছিল। যার ফলে অপরাধ সংগঠনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয় এ গ্রামটি।

উপজেলা ও জেলার প্রশাসনের কাছে মহিষকান্দি গ্রামটি আতংকের জনপদ হিসেবে পরিচিত। ওই গ্রামের মানুষদের অন্য এলাকার মানুষরা আড় চোখে দেখে। অনেকে মহিষকান্দি গ্রামের পরিচয় দিতে, অনেকটা ইতস্তা বোধ করে। বিষয়টি মাওলানা ইয়াকুব আলীর মনে দাগ কাটে। এরপর মহিষকান্দির গ্রামের নাম পরিবর্তনের জন্য স্থানীয়দের নিয়ে মানববন্ধন সভা সমাবেশ করেন তিনি।

গণস্বাক্ষর তুলে সভা সমাবেশের উপস্থিতিদের স্বাক্ষরে রেজুলেশন করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেন। উপজেলা নির্বাহী অফিসার মাসিক আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করেন। এ অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন মাওলানা ইয়াকুব আলী। তার এ উদ্যোগ মহিষকান্দির মানুষ ধরে রাখবে এ আশা তার স্বজনদের।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:০০   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ