ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় গণসমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় গণসমাবেশ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আলফাডাঙ্গায় গণসমাবেশ

ফরিদপুর: গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন আলফাডাঙ্গা উপজেলার উলামা- মাশায়েখ ও সর্বস্তরেে ধর্মপ্রাণ মুসলমানগণ।

শুক্রবার (২১ মার্চ) জুম্মাবাদ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল ধর্মপ্রাম মুসলমান বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে নামাজ শেষে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ঈদগাহ্ ময়দানে উপস্থিত হন। এ সময় হাজার হাজার ধর্মপ্রাম মুসলমান ও উলামা- মাশায়েখগণ মিছিলটি আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলায় সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারী এস,এম, হাফিজুর রহমান,উপজেলা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা তামিম আহমেদ, সংগঠনটির সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আহসানউল্লাহ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী,থানা মসজিদের ইমাম বিশিষ্ট ইসলামি আলোচক হাফেজ মোল্যা আব্দুর রহমান ফরিদপুরী।

খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা ইলিয়াস, চান্দড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ্, আলফাডাঙ্গা রেজিস্টার অফিস জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমেদসহ আরও বিভিন্ন ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৯   ১৮২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ