ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মসজিদে মোবাইলের রিংটোন বেজে উঠায় শিক্ষার্থীকে মারধর

মসজিদে মোবাইলের রিংটোন বেজে উঠায় শিক্ষার্থীকে মারধর


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


মসজিদে মোবাইলের রিংটোন বেজে উঠায় শিক্ষার্থীকে মারধর


নারায়নগঞ্জ:
আড়াইহাজারে মসজিদের ভিতর মোবাইল চালু রাখার জের ধরে শ্রবন মিয়া (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে বেধরক পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালদী পৌরসভার কল্যান্দী এলাকায় এই ঘটনা ঘটে। আহত শ্রবণ ওই এলাকার মোক্তার হোসেনের ছেলে। সে ঢাকা সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
আহতের পিতা মোক্তার হোসেন জানান, শুক্রবার কল্যান্দী মারকাজ মসজিদে ভেতর ফজর নামাযের সময় মোবাইল অসাবধানতাবশত চালু থাকায় রিংটোন বেজে উঠে। এসময় মসজিদের ভিতর স্থানীয় কিছু তরুণের সাথে এনিয়ে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বাড়ি ফেরার পথে উলুকান্দি গ্রামের রমজান ও তানভিরের নেতৃত্বে ১০/১২জন মিয়ে লাঠি, দা. হকিস্টিক, রড দিয়ে শ্রবণকে এলোপাথাড়ি আঘাত করে মারাত্মক জখম করে। তার মাথায় আঘাতে রক্তক্ষরণ হয়েছে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখান থেকে রাজধানীর পপুলার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অভিযুক্ত রমজান ও তানভীর এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযোগ ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১২:১৯   ১৬৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ