ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চার বছরের শিশুকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

চার বছরের শিশুকে ধর্ষণ, তরুণ গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


চার বছরের শিশুকে ধর্ষণ, তরুণ গ্রেফতার

পটুয়াখালী: চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম মুন্না (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভুক্তভোগীর মায়ের করা মামলায় শুক্রবার (২১ মার্চ) রাতে শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে পুলিশ।
জানাযায়, গত বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর বাঁধঘাট এলাকায় ভাড়া বাসায় শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।
পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির চাচাতো ভাই জাহিদুল ইসলাম মুন্না কয়েকদিন আগে তাদের বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে শিশুটির মা বাজারে যাওয়ায় ফাঁকা বাসায় শিশুটিকে একা পেয়ে নির্যাতন করেন। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩৩:০৪   ২৮৪ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী



আর্কাইভ