ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জেলে চাল বিতরণ নিয়ে হট্টগোল, জেলেদের ওপর হামলা

জেলে চাল বিতরণ নিয়ে হট্টগোল, জেলেদের ওপর হামলা


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


জেলে চাল বিতরণ নিয়ে হট্টগোল, জেলেদের ওপর হামলা

পটুয়াখালী: বাউফলের ধুলিয়া ইউনিয়নের অসহায় ও দুঃস্থ জেলেদের নামে সরকারি বরাদ্ধের ভিজিএফ চাল আনতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের হামলায় তিন জেলে আহত হয়েছে । আহত ওই জেলে আলামিন(৩৫)মামুন গাজী (২৫) এবং আবুল গাজীকে ধুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে ছেরে দেয়া হয়েছে । বরাদ্ধের চাল না পেয়ে অনেক জেলে ভয়ে ফিরে গেছে তাদের নীড়ে । এতে মৎস্য অধিদপ্তরের জাটকা ইলিশ সংরক্ষণ কর্মসুচি ভন্ডুল হয় । শনিবার দুপুরে ধুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে ।
জানাগেছে, ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম তালিকাভুক্ত জেলেদের চাল নিতে খবর দিলে গতকাল শনিবার সকালে তেঁতুলিয়া নদীর অসহায় ও দুঃস্থ তালিকাভুক্ত ১০০০ জেলে উপস্থিত হন । এই চাল নিতে গেলে সেখানে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক নাঈস উপিন্থিত ছিলেন দলীয় সাঙ্গ পাঙ্গ নিয়ে উপস্থিত ছিলেন বলে জেলেরা জানায় । এ সময় ধুলিয়া গ্রামের আবুল গাজীর সাথে চাল আনার খরচা বাবত ২ শ টাকা চায় ইউনিয়ন পরিষদ । এ খরচা টাকা
দেয়া নিয়ে কথার কাটাকাটি হয় আলামিনের সাথে । এক পর্যায়ে আলামিন ও আবুল গাজীর হাতাহাতি হলে কুদ্দুস নামের আরেক জেলে জড়ালে ঝগড়ার সুত্রপাত হলে ধুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য জাহিদ হোসেন, ও হাসানের নের্তৃত্বে হামলা চালালে তিন জেলে আহত হয় । আহত জেলে আলামিন অভিযোগ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবিচ তারেক নাঈমের নির্দেশে তাদে;র উপর হামলা চালায় । এত তারা আহত হয় । এ বিষয়ে তারেক নাঈম জানায়, আমি স্পটে উপস্থিত ছিলাম না । এতে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের নির্দেশে খরচা বাবত ২শ টাকা দিতে দেরি হওয়াতে জেলেদের মধ্যে বাকবিতন্ডায় এ ঘটনা ঘটে । তার দলের কোন নেতাকর্মী উপস্থিত ছিলনা ।
আলামিন জানান, খরচা বাবাত ২ শ টাকা নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্যারের লোক এবং তাদের প্রতিমাসে ৪০- কেজি চালের স্থলে ৩০ কেজি করে মেপে চাল দেয়া হয়েছে ।

উপজেলা মৎস্য অফিস সুত্র জানায়, ফেব্রুয়ারি,মার্চ,এপ্রিল মে এই ৪ মাসে নদীতে জেলেদের মাছ শিকার বন্ধ ঘোষণা করে মৎস্য অধিদপ্তর বাউফল । জেলেদের এই আপোদকালিন সময়ে প্রতি জেলেকে ৪০ কেজি করে ৪ মাসে ১২০ কেজি চাল অসহায় ও দুঃস্থদের জেলেদের সঠিক তালিকা করে বরাদ্ধ প্রস্তাব দেয় উপজেলা মৎস্য অফিস । প্রতিবছর ফেব্রুয়ারি ও মার্চ এ দু মাসের চাল বরাদ্ধ হলেও পট পরির্বতনে প্রায় দেড়মাস পরে চাল বরাদ্দ পায় বাউফলে উপজেলার জেলেরা ।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাহমুবুররহমান তালুকদার ঝান্ডা জানান, ৮০ টন চাল বরাদ্ধ ছাড় করে ধুলিয়া প্যানেল চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে । তবে জেলেদের কাছ থেকে খরচা টাকা নেয়া হয়েছে কিনা তা তার জানা নেই ।
ট্যাক অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস হোসেন বলেন, তার বাবা অসুস্থ্য তিনি ঢাকায় । তবে তার জুনিয়র অফিসার শহিদুল ইসলামকে পাঠানো হয়েছে । শহিদুল ইসলাম জানান,তিনি দুটা পর্যন্ত ছিলেন, পরে কি হয়েছে তার জানা নেই ।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, খরচা বাবত কোন টাকা পয়সা তিনি নেননি । তবে মারামারি ঘটনা ঘটেছে পরিষদের বাহিরে সঠিকভাবে জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪১:০৮   ২৫২ বার পঠিত  |               







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ