ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদের কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী,যুবক গ্রেপ্তার

ঈদের কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী,যুবক গ্রেপ্তার


ব্যুরো অফিস, ( চরফ্যাসন )
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


ঈদের কেনাকাটা করতে এসে ধর্ষণের শিকার কিশোরী,যুবক গ্রেপ্তার

ভোলা: চরফ্যাসনের শশীভূষনে ঈদের কেনাকাটা করতে এসে বাজারের একটি দোকানে মোবাইলের চার্জ দিতে গিয়ে ধর্ষণের শিকার ১৬ বছর বয়সী এক কিশোরী।শনিবার সন্ধ্যায় শশীভূষণ মাছ বাজারের ব্যবসায়ী সুমনের দোকানের পিছনের শয়নকক্ষে এঘটনা ঘটে। ভিক্টিম কিশোরীর ডাক চিৎকারে স্থানীয় ব্যবসায়ীরা ও যুবকরা ছুটে এসে শশীভূষন থানা বিএনপির একাংশের সাধারন সম্পাদক মোস্তফা কামালের ভাই অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রোববার দুপুরে ওই ভিক্টিম কিশোরী বাদী হয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম, দোকান মালিক মো. সুমন ও রফিকুলের সহযোগী মো. স্বাধীনসহ তিনজনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেন।
রোববার বিকালে শশীভূষণ থানা পুলিশ গ্রেপ্তারকৃত রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করেছেন। গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম এওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাজী মোতালেফ মিয়ার ছেলে ও শশীভূষণ থানা বিএনপির সাধারন সম্পাদক মো. মোস্তফা মিয়ার ভাই এবং অপর দুই আসামী সুমন ওই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ও স্বাধীন ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশও ভিক্টিমের মামলা সুত্রে জানাযায়,ভিক্টিম ওই কিশোরী শনিবার বিকালে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে আসেন। এসময় তার ব্যবহারিত মুঠোফোনে চার্জ চলে গেলে কিশোরী ব্যবসায়ী সুমনের দোকানে মুঠোফোন চার্জ দিতে যান। এসময় ব্যবসায়ী সুমন ওই কিশোরীকে তার দোকানে পিছনের শয়নকক্ষে নিয়ে ফোন চার্জ দিতে বলেন।

কিশোরী ওইখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিলেন। এর কিছুক্ষণ পরেই বিএনপি নেতার ভাই অভিযুক্ত রফিকুল ইসলাম ও স্বাধীন নামের ওই যুবক দোকানে পিছনে যান এবং অভিযুক্ত রফিকুল ইসলাম তার সঙ্গী স্বাধীনকে পাহারায় রেখে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

পরে কিশোরীর ডাক চিকৎকারে স্থানীয় ব্যবসায়ীও যুবকরা ছুটে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন । এসময় ব্যবসায়ী ও স্থানীয় যুবকদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক সুমন ও স্বাধীন পলিয়ে যান। পরে তারা অভিযুক্ত রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শশীভূষণ থানা বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এঘটনায় ভিক্টিম বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত রফিকূল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। এবং ভিক্টিম কিশোরীকে মেডিকেল পরিক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর সহযোগী অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৩   ১২৩২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর
চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক
অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা
নটরডেম ও সেন্ট জোসেফে সুযোগ পেলেন লালমোহন হা-মীমের আট শিক্ষার্থী



আর্কাইভ