ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

মনপুরায় চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭


সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা)
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ ২০২৫


মনপুরায় চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৭

ভোলা: মনপুরায় দরিদ্রদের জন্য ১০ কেজি করে সহায়তার চালের স্লিপ বন্টনকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (২৩ মার্চ) সকাল ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার পরিষদ মাঠে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, বিএনপি সমর্থিত-নয়ন, সামছু, শাকিল, কামাল, মামুন, ইব্রাহিম, সুমন, নজরুল, হারুন দালাল।

জামায়াতে ইসলামী সমর্থিত মহিম, আবুল কাশেম, হুমায়ুন কবির।ইসলামী আন্দোল সমর্থিত-রাকিব, রাসেল, রাশেদ, কাউছার, নোমান।

আহতদেরকে মনপুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাসন সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে মনপুরা থানা পুলিশ ও নৌ-বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ নাসির উদ্দিন বলেন, সকালে আমরা হত দরিদ্রদের মাঝে চাল বিতরন করতেছিলাম। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সমর্থকরা বৈষম্যবিরোধী মিছিল করে পরিষদের সামনে আসে। আমি তাদের সাথে কথা বলতে ছিলাম। কথা বলার মাঝে হঠাৎ হট্টগোল বাদে। এবং উপস্থিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর শুনে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরবর্তিতে আমরা চাল বিতরন অব্যাহত রাখি।

এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের মাঝে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উক্ত ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৫   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ