ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

কাউখালীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ ২০২৫


কাউখালীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

পিরোজপুর: কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি হলরুমে ২০২৪-২৫ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ২৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম। এছাড়া দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ৩০ জন কৃষক কৃষাণি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় ছায়া জায়গায় আদা চাষ করলে কৃষকদের নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারবে। বাড়ির আশেপাশের কোন জায়গা ফাঁকা না রেখে আমরা যদি বিভিন্ন মৌসুমে বিভিন্ন প্রকারের সবজি চাষ করি তাহলে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করতে পারি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৫৫:১৮   ৩৫৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ