ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিবাদের নাম, এলাকাবাসীর ক্ষোভ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিবাদের নাম, এলাকাবাসীর ক্ষোভ


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে ফ্যাসিবাদের নাম, এলাকাবাসীর ক্ষোভ

পটুয়াখালী:বাউফলের নাজিরপুর মাধ্যমিক বিদ্যলয়ের ব্যবস্থাপনা কমিটির সুপারিশে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরের নাম থাকায় পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনা প্রকাশ হলে এলাকাবাসীর মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিতর্কিত ওই ব্যক্তির নাম চাউর হলে এ ক্ষোভের সৃষ্টি হয় ।
জানা গেছে, গত ১৫ মার্চ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের জন্য তিনজনের নাম জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেন।
ওই তালিকায় থাকা ১ নম্বরে রয়েছেন মো. শামীম আহসানের নামে এক শিক্ষককের নাম। শামীম আহসান ঢাকা তেঁজগাও এলাকার নাজনীন স্কুল এন্ড কলেজের একজন সহকারী প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন।
বিধি মোতাবেক একজন প্রধান শিক্ষকের সমমান পর্যায়ের ব্যক্তি অথবা তার চেয়ে উপরের স্কেলে কর্মরত ব্যক্তি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার যোগ্যতার নিয়ম পরিপত্রে রয়েছে ।
দ্বিতীয় নম্বরে রয়েছেন নাজনীন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলামের নাম। তিনি ছিলেন, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান কামালের ঘনিষ্ঠ সহচর এবং আওয়ামীলীগ সরকারের দোসর হিসেবে এলাকায় পরিচিত । এছাড়াও আওয়ামীলীগ সরকারের সময় নাজিরপুর ছোটডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন। এসব কারণে গত ৫আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর ছাত্র আন্দোলনের মুখে নুরুল ইসলাম ১৩ আগষ্ট অধ্যক্ষের পদ থেকে অব্যহতি দিতে বাধ্য হয়।
তালিকায় তৃতীয় ব্যক্তির নাম মো. তোফাজ্জেল হোসেন। তিনি কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এছাড়াও তিনি বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
এলাকাবাসীর অভিযোগ প্রধান শিক্ষক মাহবুব আলম সরাসরি আওয়ামীলীগের রাজনীতি করতেন। এবং স্থানীয় আওয়ামীলীগ দলীও সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠ সহচর। এ কারনে তিনি কৌশলে আওয়ামীলীগের দোষরদের তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বানাতে চান। এ জন্য বিএনপির নেতার নাম তালিকার তিন নম্বরে পাঠিয়েছেন।
নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম উল্লেখিত তিন ব্যক্তির নাম পাঠানোর কথা স্বীকার করে বলেন, বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেই ওই তিন ব্যক্তির নাম জেলা প্রশাসক বরাবরে পাঠিয়েছেন। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল শিক্ষাবোর্ডের চেয়্যাারম্যান মহোদয় বরাবর পাঠাবেন এবং তা তিনি অনুমোদন দিবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, এসব বিষয়ে তিনি কিছুই জানে না। তবে বিএনপির নেতা তোফাজ্জেল হোসেনকে বাদ দিয়ে তালিকায় আওয়ামীলীগ সরকারের দোষরদের নাম তালিকার শীর্ষে পাঠানো খুবই দুঃখজনক।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৫০   ৩৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ