ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের চিহ্নিত করণে ভেস্ট প্রদান

চরফ্যাসনে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের চিহ্নিত করণে ভেস্ট প্রদান


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


চরফ্যাসনে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের চিহ্নিত করণে ভেস্ট প্রদান

ভোলা: চরফ্যাসনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চরফ্যাসনে ভাড়ায় চালিত মোটরসাইকেল  চালকদের চিহ্নিত করণে ৩০০ ভেস্ট প্রদান করেছেন চরফ্যাসন উপজেলা প্রশাসন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চালকদের মাঝে এসব ভেস্ট প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মোটরসাইকেল চালকদের মাঝে প্রাথমিকভাবে ৩০০ ভেস্ট প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রতিটি ভেস্টে সিরিয়াল নম্বর দেওয়া আছে। এসব চালকদের তথ্য চরফ্যাসনের প্রতিটি থানায় সংরক্ষিত থাকবে। যা ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের  নিরাপদ যাতায়াতে সহায়ক হবে। যদি ভেস্ট পরিহিত কোন চালক যাত্রীর সাথে অসৌজন্যমূলক আচরণ করে তাহলে ওই যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ওই চালকে চিহ্নিত করা যাবে।

এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন সহকারী পুলিশ সুপার(চরফ্যাসন সার্কেল) মো. মেহেদী হাসান, চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার, শশীভূষণ থানার ওসি মো. তারিক হাসান রাসেল, দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার, দক্ষিণ আইচা থানার ওসি মো, এরশাদুল হক ভূইয়াসহ চরফ্যাসনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫৩   ৩০৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ