ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীর টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মারা গেছেন

পটুয়াখালীর টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মারা গেছেন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

পটুয়াখালীর টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মারা গেছেন

পটুয়াখালী: সদরে টাউন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. আবুল কাশেম খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে, গত ৪ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

মো. আবুল কাশেমের মরহুম স্ত্রী বেগম মনোয়ারা সুফীও একজন শিক্ষিক ছিলেন। আবুল কাশেম খান দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে আবুল হাসনাত মো. কামরুজ্জামান খান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। ছোট ছেলে অহিদুজ্জামান খান একজন ব্যবসায়ী।

সাবেক এ প্রধান শিক্ষকের প্রথম জানাজা তার গ্রামের বাড়িতে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর পটুয়াখালী সদরের টাউন জৈনকাঠীর জৈনপুরী খানকা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পটুয়াখালী কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হবে।

আবুল কাশেম খান ১৯৫০ সালে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৪:৩৫:১১   ৩২৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ