ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বাধীনতা দিবসে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত

স্বাধীনতা দিবসে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ ২০২৫


 

স্বাধীনতা দিবসে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত

পটুয়াখালী: কলাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা নামের একটি জাহাজ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত করা হয়।

বুধবার বেলা ১২টায় পায়রা বন্দরের সার্ভিস জেটিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ দর্শনার্থীরা এ জাহাজটি দেখতে আসেন। পরে জাহাজটি সম্পর্কে দর্শনার্থীদের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা।

এ সময় জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। আর এসব বিষয়ে জানতে পেরে উচ্ছ্বসিত হন উপস্থিত দর্শনার্থীরা।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৩৪   ৪০৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ