ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালী পৌর প্রশাসকের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী প্রদান

পটুয়াখালী পৌর প্রশাসকের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী প্রদান


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ ২০২৫


 

 

পটুয়াখালী পৌর প্রশাসকের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী প্রদান

পটুয়াখালীঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌর এলাকার সকল জামে মসজিদের তিন শতাধিক ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের মধ্যে ঈদ শুভেচ্ছা সম্মানী বিতরন করেছেন পৌর প্রশাসক ( উপসচিব) এলজিইডি পটুয়াখালীর উপ- পরিচালক জুয়েল রানা। শনিবার (২৯ মার্চ) সকাক সাড়ে ১০ টায় পটুয়াখালী পৌরসভার নতুন ভবনে পৌর প্রশাসক জুয়েল রানা ( উপসচিব) এর সভাপতিত্বে ও জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক, জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম মুসলিমপাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আঃ কাদেরের সঞ্চালনায় পটুয়াখালী পৌর এলাকার ১২৬ জন ইমাম, খতিবসহ ২৩৫ জন মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদশুভেচ্ছা সম্মানী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারি প্রকৌশলী এইচ এম সুলাইমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সম্মানী বিতরন কালে সভাপতি জুয়েল রানা বলেন পৌর এলাকায় টিকাদান, বাল্য বিবাহ, নিরক্ষরতা দূরী করন, মাদক মুক্ত সমাজ গঠনে, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সমাজের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগন গুরুত্বপুর্ন ভূমিকা রেখে আসছেন আগামীতেও ইমাম ও খতিবগন এ ভূমিকা পালন করবেন বলে আশা করেন।

প্রকাশ, ২০২০ সালে তৎকালিন পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পৌরসভা এলাকায় কুরআন শিক্ষা, টিকাদান, বাল্য বিবাহ, নিরক্ষরতা দূরী করন, মাদক মুক্ত সমাজগঠনসহ সরকারের উন্নয়ন কার্যক্রমে আলেম সমাজ বিশেষকরে পৌর এলাকাধীন মসজিদ সমূহের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগন গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে আসছেন। এ বিবেচনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার মসজিদ সমূহের ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য পৌর পরিষদের মাধ্যমে ঈদ শুভেচ্ছা ও সম্মানী প্রদানের ব্যবস্থা চালু করে গেছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫২   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ