ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী

ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ ২০২৫


ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তায় যৌথবাহিনী

ভোলা: চরফ্যাসনে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত ও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাশে রয়েছেন যৌথবাহিনী। রোববার বিকালে ঢাকা থেকে বেতুয়াগামী যাত্রীবাহী লঞ্চে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা দিতে যাত্রীদের পাশে দাড়ালেন নৌ-বাহিনীসহ চরফ্যাসন থানা পুলিশ যৌথবাহিনীর একটি টিম।
জানাযায়, পরিবারদের সাথে ঈদ উদযাপন করতে নারীর টানে ইট পাথরের শহর ঢাকা থেকে গ্রামে ছুটে এসেছেন কর্মমুখী মানুষেরা। তাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নৌ-বাহিনী ও চরফ্যাসন থানা পুলিশ এর সমন্বয়ে যাত্রীদের জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে রোববার বেতুয়া লঞ্চঘাট এলাকায় যৌথ টহল ও তল্লাশির কার্যক্রম করেছেন।
ঢাকা ফেরত লঞ্চ যাত্রী একরাম বলেন, আমরা বিগত সময় ঈদ মৌসুমে বেতুয়া লঞ্চঘাটে লঞ্চ যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে দেখেছি। তবে আজকে নৌ-বাহিনীসহ পুলিশের যৌথবাহিনী লঞ্চঘাটে অবস্থান করার কারনে যাত্রীরা নিরাপদে গন্তব্যে ফিরছেন।
চরফ্যাসন থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, পরিবারের সাথে ঈদ যাপন করতে শহরমুখী মানুষের নিরাপদে বাড়ী ফেরা নিশ্চিতে নৌবাহিনী ও চরফ্যাসন থানা পুলিশসহ যৌথবাহিনী নিরাপত্তা মূলক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সামনের দিনগুলোতেও এই কার্যক্রম অব্যহত থাকবে।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:০৬:২৬   ৩০২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ