ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্কুল শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

স্কুল শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


স্কুল শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমির বিরোধ কেন্দ্র করে রবিউল ইসলাম নামের এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে। আজ শুক্রবার ( ৪ এপ্রিল) আহতের শিক্ষকের বড় ভাই মো.আমিনুল ইসলাম বাদী হয়ে ৭জন আসামী করে থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের মনির জমাদ্দারের সাথে জমি নিয়ে বিরোধ চলছে একই বাড়ীর স্কুল শিক্ষক রবিউল ইসলামের সাথে। রবিউল উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক।

গত মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জমির মালিকানা দাবী করে, শিক্ষক রবিউলের কাচারী ঘর ভাংচুর করে মনির ও তার ভাইরা। ভাংচুরে বাঁধা দেয় এবং মোবাইল ফোনে ভাংচুরর দৃশ্য ধারন করে রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে আসামীরা শিক্ষক রবিউলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। ফোনটি ফেরত আনার চেষ্টা করলে দাও দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় শিক্ষকের মা ফিরোজা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে আসামীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করে।

অভিযোগ অস্বীকার করে মনির হোসেন জানান, তাদের পাকের ঘরের পাশে রাস্তা দখল করে জোর করে ঘর নির্মাণ করে শিক্ষক রবিউল ও তার ভাই আমিনুল। ওই ঘর সরাতে গেলে এতে বাঁধা দেয় রবিউল এ নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়। থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় ওই শিক্ষকের বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২০:০৯   ৪৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ