ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিস্কার

বাউফলে যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিস্কার


জিতেন্দ্র নাথ রায়,স্টাফ রিপোর্টার ( বাউফল )
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫


বাউফলে যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ককে বহিস্কার

পটুয়াখালী: বাউফলের উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে বহিস্কার করা হয়েছে।গতকাল শুক্রবার বিকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিস্কারাদেশের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগ অপশক্তির পক্ষে প্রকাশ্যে মিছিল করার দৃষ্টতা দেখানোর সুস্পষ্ট অভিযোগ থাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা রয়েছে,বহিস্কৃত এই দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায় দল নিবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত: গত বুধবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বগা বন্দরে শামীম নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম জসিম ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। এ নিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হলে কেন্দ্রীয় যুবদল এই সাংগঠনিক ব্যবস্থা নেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:০৬:১৭   ২৭২ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ