ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে ৭ বাস মালিককে জরিমানা

অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে ৭ বাস মালিককে জরিমানা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে ৭ বাস মালিককে জরিমানা


বরিশাল:
পটুয়াখালীতে অতিরিক্ত ভাড়া নেয়ায় ৭ বাস মালিককে জরিমানা। জেলায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৭টি বাস মালিককে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পটুয়াখালী জেলা বাস টার্মিনাল এলাকায় যৌথবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান। অভিযানে পটুয়াখালী সদর আর্মি ক্যাম্পের মেজর রাসেল খানর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় করায় বিভিন্ন পরিবহন কোম্পানির চালক ও প্রতিনিধিদের জরিমানা করা হয়। এর মধ্যে মিজান পরিবহনের মোঃ শাহিনকে (২৮) ৫ হাজার, নিশাত পরিবহনের বাপ্পি ইসলামকে (২৯) ৫ হাজার, ডলফিন পরিবহনের মোঃ সোহাগকে (২৩) ৫ হাজার এবং শাকুরা পরিবহনের মোঃ বদরুলকে (৪২) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিনটি পরিবহনকেও ভিন্ন পরিমাণে জরিমানা করে মোট ৫৪ হাজার টাকা আদায় করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। কুয়াকাটা-ঢাকা রুটের মিজান পরিবহন স্বাভাবিক দিনের ৬৫০ টাকার ভাড়া ৯০০ টাকা নেয়। শাকুরা পরিবহন ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নেয়।
এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারাও। তারা বলেন, ‘এমন অভিযান যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে। পরিবহন নৈরাজ্য থেকে রক্ষা পাবে জেলাবাসী।’
অভিযান পরিচালনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:১৬:৪৯   ২৭৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ