ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে ছুরিকাঘাতে বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম

দোহারে ছুরিকাঘাতে বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল ২০২৫


দোহারে ছুরিকাঘাতে বিএনপি’র কর্মীকে কুপিয়ে জখম

ঢাকা: দোহারে দুর্বৃত্তদের ছুরিককাঘাত ফারুক আহমেদ নামে বিএনপির এক কর্মী আহত হয়েছে। শনিবার রাতে দোহার প্রেসক্লাবের সামনে এঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সোয়া দশটার সময় ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে তার নিজ বাড়ি দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাচ্ছিল। এসময়ে দোহার প্রেসক্লাবের সামনে যাওয়া মাত্র অতর্কিতভাবে তিনজন যুবক মুখে মাক্স পরিহিত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে মাটিতে ফেলে দুই পায়ে চাপাতি দিয়ে কোপায়।

এঘটনায় ফারুক আহমেদের আর্তচিৎকারে দুবৃত্তরা দ্রুত পালিয়ে যায়।এসময়ে তার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: শিউলি আক্তার তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
বিষয়টি জানতে পেরে দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুড়ি উদ্ধার করেন।
ফারুক আহমেদ দোহার পৌরসভা ৫ নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে এবং দোহার উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মেছেরের আপন ভাইয়ের মেয়ের জামাই। সে দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ বিষয়ে আহত ফারুকের বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই। তবে আহত ফারুকের স্বজনরা জানান, বিএনপি’র নামধারী অপর একটি বিতর্কিত গ্রুপের সাথে দ্বন্দ্ব ছিলো ফারুকের। ধারণা করা হচ্ছে কমিটিতে নাম না থাকায় বিতর্কিত গ্রুপটি এ ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) মো: নূর নবী বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছি। এছাড়াও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মুল অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। আহত ফারুক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো.নজরুল ইসলাম মেছেরের সাথে মোবাইল ফোনে চোষ্টাকরেও তাকে পাওয়া যায় নাই।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম বলেন, ঘটনায় জড়িতদের ক্লু বের করতে আমাদের টীম কাজ করছে।অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:০৮:১৫   ২৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ