ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপির নেতাকর্মীরা অন্যায় কাজে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না: নুরুল ইসলাম নয়ন

বিএনপির নেতাকর্মীরা অন্যায় কাজে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না: নুরুল ইসলাম নয়ন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল ২০২৫


বিএনপির নেতাকর্মীরা অন্যায় কাজে জড়িয়ে পড়লে ছাড় দেয়া হবে না: নুরুল ইসলাম নয়ন

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির কোন নেতাকর্মী অন্যায় কাজে জড়িয়ে পড়েলে কাউকে ছাড় দেয়া হবেনা। প্রত্যেকে অপরাধীকে আইনে আওয়াতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে। আমাদের কাজ হচ্ছে অপরাধে যুক্ত নেতাকর্মীদের বহিস্কার করা আর প্রশাসনের কাজ হচ্ছে আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বশেষ অপরাধীর বিচার নিশ্চিত করা।
রোববার রাত ৯ টায় দুলারহাট থানার আবুবকর পুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল নেতা আলামিনের হামলায় নিহত মাসুদের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানের পর তিনি এসব কথা বলেছেন।
তিনি আরোও বলেছেন, আমরা চাই আগামীদিনে কেউ যেন আলআমিনের মতো এমন জঘন্য কাজ আর যেন করতে না পরে। আলআমীন আমাদের সংগঠনের একজন কর্মী ছিলো, আমরা অস্বীকার করবো না। যতোক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি সে আমাদের নেতা ছিলো। যখন সে অন্যায় করেছে সে আমাদের দলের কেউ নন। তাকে দল থেকে বহিষ্কার করিছি। আলআমিনের মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাসন ও মনপুরায় অন্যায় কাজে জড়িয়ে পড়ে আমরা তাকে ছাড় দেবো না।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য বেল্লাল উদ্দিন টিপু, চরফ্যাসন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি কয়ছার আহাম্মেদ কমল, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম ভুট্টু প্রমুখ।
উলেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) সকালে দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে আবুবকর পুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিনের হামলায় ওই ওয়ার্ডে ক্ষুদ্র ব্যবসায়ী মাসুদ নিহত হন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩৮:২৪   ২৭৭ বার পঠিত  |                  







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ