ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ছাত্রদলের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

ভূঞাপুরে ছাত্রদলের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


ভূঞাপুরে ছাত্রদলের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা ও রাফায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলর বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ মঙ্গলবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

ইবরাহীম খা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্ত্বরে এসে শেষ হয়।

ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী শাহীন, পৌর ছাত্রদল আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সুমন, ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক ছামিউল হক সুজন, যুগ্ম আহ্বায়ক রাসেল শেখ ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, অনতিবিলম্বে মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক পরিমণ্ডলে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। আমেরিকান হাই কমিশনারকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার বিষয়ে জবাবদিহি চাইতে হবে। ইসরাইলি পণ্যগুলোকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৬   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ