ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

মঠবাড়িয়ায় ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


মঠবাড়িয়ায় ট্রাকচাপায় গৃহবধূ নিহত

পিরোজপুর: মঠবাড়িয়ায় পণ্যবাহী ট্রাকে চাপায় মাকসুদা আক্তার(২২)নামে এক ইজিবাইক আরোহী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মাঝেরপুল ফরাজিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের পাঁচজন ইজিবাইক যাত্রী গুরুতর আহত হন।

নিহত ওই গৃহবধূ পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের হাসান মিয়ার স্ত্রী। সে এক কন্যা সন্তানের জননী। দুঘটনায় শিশুটিও আহত হয়। পুলিশ আজ মঙ্গলবার হাসপাতাল হতে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নিহত ওই গৃহবধূ ও তার পরিবারের ছয় সদস্য ইজিবাইক যোগে মঠবাড়িয়া উপজেলা হাসপাতালে রোগী দেখে ভাণ্ডারিয়ার হরিণপালা গ্রামে তাদের নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় রাত ১২টার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের ফরাজী বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা চালকসহ ছয় জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ও হেল্পার পালিয়ে যায়। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করে।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত গৃহবধূ মাকসুদা আক্তারকে ইসজি শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জয়নাল আবেদীন ও মানিক শরীফকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ মো. আবদুল আল মামুন জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ঐ ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:২৫:৪৯   ২৮৬ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ