ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজার ইপিজেড পরিদর্শনে বিদেশী বিনিয়োগকারীরা: দেখছেন সুযোগ সুবিধা

আড়াইহাজার ইপিজেড পরিদর্শনে বিদেশী বিনিয়োগকারীরা: দেখছেন সুযোগ সুবিধা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

আড়াইহাজার ইপিজেড পরিদর্শনে বিদেশী বিনিয়োগকারীরা

নারায়ণগঞ্জে: আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন একদল বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশ বিনিয়োগ শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার তারা আড়াইহাজার ইপিজেডে পরিদর্শনে আসেন। চীন, জাপান, আবুধাবি, যুক্তরাষ্ট্র, সৌদি, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী নারায়নগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। এসময় তারা খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

পরিদর্শনের শুরুতেই বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন। এরপর তারা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজ-খবর নিচ্ছেন। খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন। পরিদর্শনের সময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সাক্ষর করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়।

সার্বিক বিষয় ছাড়াও পরিবহন ও জ্বালানির ক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হচ্ছে। সম্মেলনের মূল ভেন্যু ঢাকার হোটেল ইন্টারকন্টিনেটালে ছিল সারাদেশের প্রায়
দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।

চার দিনের এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের
প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গত সোমবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’। চার (৪) দিনব্যাপী এই সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক
সংস্কারের পূর্বাপর।

বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’ এর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ঢাকার বাইরের প্রকল্প বিনিয়োগকারীদের দেখানোর উদ্দেশ্য ব্যাখ্যা করে বিডা

নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সোমবার এক ব্রিফিংয়ে বলেন, “পরিদর্শন শেষে একটা আস্থা তারা পাবেন। আমি আগেও
বলেছি, বিনিয়োগ সিদ্ধান্ত একদিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।

“এই সফর করে কালকেই গিয়ে বিনিয়োগের চুক্তি সই করবেন, আমি এটাও মনে করি না। উনারা একটা ইতিবাচক ধারণা নিয়ে ফেরত যাবেন, হেড অফিসে গিয়ে বলবেন ‘আমি জায়গাটা দেখে এসেছি, জায়গাটা কাজ করছে’।”

তিনি আরও বলেন, ‘এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। দশ বছর পর বাংলাদেশ কেমন হবে সেই আভাস দেয়া হবে এবারের এই সামিটে। বাংলাদেশের বিষয়ে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে।’

প্রসঙ্গতঃ, সামিটে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নিয়েছে। সামিটের অংশ হিসেবে ৭ ও ৮ এপ্রিল (সোম ও মঙ্গলবার) সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হচ্ছে।

এল/আর

বাংলাদেশ সময়: ২১:১১:১৭   ৪২৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ