ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে নববর্ষ উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কালীগঞ্জে নববর্ষ উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫


 

কালীগঞ্জে নববর্ষ উদযাপনে উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাজীপুর: কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তামলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী এম. এ আকাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এল/আর

বাংলাদেশ সময়: ২১:২৩:১৮   ১২৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ