ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পায়রা বন্দরের জেলে জালে ধরা পড়ল ১৯ ওজনের সামুদ্রিক কোরাল মাছ

পায়রা বন্দরের জেলে জালে ধরা পড়ল ১৯ ওজনের সামুদ্রিক কোরাল মাছ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


পায়রা বন্দরের জেলে জালে ধরা পড়ল ১৯ ওজনের সামুদ্রিক কোরাল মাছ

পটুয়াখালী: কলাপাড়ায় পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলে এক জেলের জালে ধরা পড়ল ১৯ কেজি ওজনের একটি বড় সাইজের সমুদ্রের কোরাল মাছ।

গত সোমবার দিবাগত গভীর রাতে মাছটি ধরা পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় করেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাছটি ২৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মাছ বিক্রেতা মোঃ ফোরকান জোমাদ্দার।

তিনি আরও জানান, মাছটি ২২ হাজার টাকায় কিনেছিলেন। এমন বড় কোরাল মাছ সচরাচর ধরা পড়ে না, তাই এটি বিক্রির সময় ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা গেছে।

স্থানীয় জেলেরা জানান, পায়রা নদীতে মাঝেমধ্যে বড় আকৃতির সামুদ্রিক কোরাল মাছ ধরা পড়ে, তবে ১৯ কেজির মতো এত বড় কোরাল মাছ ধরা পড়া সত্যিই ভাগ্যের বিষয় ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদীতে এত বড় সাইজের সামুদ্রিক কোরাল মাছ পাওয়া খুবই বিরল ব্যাপার এবং জেলেদের জন্য ব্যাতিক্রমী ও স্বস্তিদায়ক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:২৬:২৩   ২৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ