ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ‘ডেভিল হান্টে’ অভিযানে গ্রেপ্তার ১৬

নবীগঞ্জে ‘ডেভিল হান্টে’ অভিযানে গ্রেপ্তার ১৬


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


নবীগঞ্জে ‘ডেভিল হান্টে’ অভিযানে গ্রেপ্তার ১৬

হবিগঞ্জ: নবীগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের দুই মাসে আওয়ামী লীগের ১৬ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের তালিকায় রয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মানবাধিকারকর্মী ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতা রয়েছেন।
গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আজ বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ উপজেলায় বিভিন্ন স্থানে আলাদাভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের মধ্যে নবীগঞ্জ উপজেলায় ১৬ জন হলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,নবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মুহিবুর রহমান, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শ্রমিক ফেডারেশনের সভাপতি দিলশাদ মিয়া মেম্বার, কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমদ দিলকাছ, নবীগঞ্জ উপজেলা যুবদলের যুন্ম আহবায়ক মহসিন তালুকদার, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক জসিম তালুকদার, সাবেক শিবির নেতা ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর পিএস শাহ আবিদ আলী, করগাঁও ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ সাগর, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নোমান হোসেন, ছোট আলীপুর গ্রামের যুবলীগ কর্মী সাইফুর রহমান সৌরভ,কুর্শি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান তৌফিক, আউশকান্দি ইউনিয়ন যুবলীগের নেতা ও ইউপি সদস্য ইকবাল হোসেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা রাসেল শরীফ,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক দিলবার হোসেন, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া মেম্বার, ইনাতগঞ্জ প্রজাতপুর গ্রামের আওয়ামীলীগের কর্মী মোঃ ছাদ উদ্দিন। এর মধ্যে নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মহসিন তালুকদার, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুন্ম আহবায়ক জসিম তালুকদার বিরুদ্ধে পুলিশের কাছে থেকে আসামি ছিনতাইয়ে অভিযোগ রয়েছে।

বুধবার(৯ এপ্রিল) নবীগঞ্জ উপজেলা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মুহিবুর রহমান সে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি কমিটির ২৯ নং সদস্য তাকে ডেভিল হান্টের আওতায় বিস্ফোরক আইনে গাড়ি পুড়ানোর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৩২:১৮   ২০৩ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ