ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা

কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল ২০২৫


কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা

পিরোজপুর: কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১ঃ৩০ টার দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া দুইটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় দুইটি ঘরের চারটি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হল বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয় ।ওই সময় ওই ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ঘর তালাবদ্ধ ছিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সঠিকভাবে তার তথ্য এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ খলিলুর রহমান, মোবাইলে মাধ্যমে সংবাদ পেয়ে আমরা এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার দুটি ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে এবং ভাড়াটিয়া পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক সব মিলিয়ে প্রায় ১৮থেকে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনা স্থলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৫   ২৭০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ