ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫


 

বোয়ালমারীতে বাড়তি ভাড়া আদায় করায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা

ফরিদপুর: অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে ফরিদপুরের বোয়ালমারীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযান পরিচালনা করেন।এক যাত্রীর অভিযোগের আলোকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সরেজমিনে দেখা যায়, গোল্ডেন লাইন বাসে নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকার স্থলে টিকিট প্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে বোয়ালমারী থেকে বাস যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতি গাড়িতে যাত্রী থাকে না- এই অজুহাতে ভাড়া বাড়িয়ে নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৫   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ