ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার

লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


 

 

লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার

ভোলা: লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানে অন্তত ২৫ লাখ টাকা মূল্যের ৬৫টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে রাতেই জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেন, অফিস সহায়ক খোকনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করছি। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে আমাদের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণের অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে।

এল/আর

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৬   ২১৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ