ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাবেক ইউপি সদস্যর বাড়ি লুটের অভিযোগ

সাবেক ইউপি সদস্যর বাড়ি লুটের অভিযোগ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল ২০২৫


সাবেক ইউপি সদস্যর বাড়ি লুটের অভিযোগ

পটুয়াখালী: বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কবির হোসেন এর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ৪দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা নেয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কবির হোসেন এর পরিবার।
শনিবার কবির হোসেন এর স্ত্রী রুমা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী কবির হোসেন এর সঙ্গে মফিজ মুন্সির পূর্ব বিরোধ রয়েছে। তারা একসঙ্গে নওমালা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচনে হেরে যাওয়ার পর মফিজ মুন্সির আমার স্বামীর উপর ক্ষিপ্ত হন। তাকে বিভিন্ন ভাবে ফাঁসানোর পরিকল্পনা করেন। কয়েক বছর আগে আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন মফিজ মুন্সি গং।

গত ১০ এপ্রিল ফের দলবল নিয়ে আমার বাড়িতে এসে আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। এ সময় আমার বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করে মফিজ গং। তখন এলাকাবাসী ঘেরাও করে মফিজ মুন্সির ভাড়াটে ২ সন্ত্রাসীকে আটক করে বেঁধে রাখেন। পরে ৯৯৯ এ ফোন করার পর পুলিশ এসে সন্ত্রাসীদের আটক করে নিয়ে যান।

এ ঘটনার পর আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা নেয়নি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ইউপি নির্বাচনের বিষয় মো. মফিজ মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন, নওমালা ইউনিয়নের নয় ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচন আমি কখনই করিনি,এটা সম্পুর্ন বানোয়াট।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, কবির হোসেন এর স্ত্রী রুমা বেগমের অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:০০:৫১   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ